প্রচ্ছদ > জাতীয় >

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

article-img

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এতে যুক্তরাজ্যের হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল অংশ গ্রহণ করেন। 

সাক্ষাৎকালে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। 

এ ছাড়া, উভয় দেশের মধ্যে এ সময় বিদ্যমান সামরিক সুসম্পর্ক অটুট রাখার বিষয় নিয়েও আলোচনা হয়।


আরো খবর